হাতে বাংলার গর্ব মমতা প্রচারপত্র গাজোলে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল প্রার্থী বাসন্তী - The News Lion

হাতে বাংলার গর্ব মমতা প্রচারপত্র গাজোলে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল প্রার্থী বাসন্তী

 


দি নিউজ লায়ন;       বামেদের হারিয়েছি মমতার নেতৃত্বে এবার হারাবো ভাজপাকে- চ্যালেঞ্জ ছুড়ছেন গাজলের তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মন। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। হাতে "বাংলার গর্ব মমতা" এই প্রচারপত্র নিয়ে বাড়ি বাড়ি ছুটে চলেছেন তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মন । একেবারে নতুন মুখ এবং ভালো নেত্রী হিসাবে পরিচিত রয়েছেন বাসন্তীদেবীর। 


দলীয় সূত্রে জানা গিয়েছে,  বাসন্তী বর্মন পেশায় হাতিমারি হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক। গাজোল ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন তিনি । রাজনীতির আঙিনায় সেই থেকে শুরু পথ চলা। গাজোলের তৃণমূল প্রার্থী বাসন্তী বলেন, শিক্ষকতার পাশাপাশি মুখ্যমন্ত্রীর আদর্শ এবং অনুপ্রেরণায় ১৯৯৮ সাল থেকেই আমি তৃণমূল করছি। জননেত্রী আমাকে  প্রার্থী করেছেন। এর থেকে আর বড় পাওনা কিছু থাকতে পারে না। সংসার সামলানোর পাশাপাশি এখন তৃণমূল প্রার্থী হয়ে প্রচার করা শুরু করেছি।


 মানুষকে বলছি প্রার্থী একটাই তিনি হচ্ছেন উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা। আমি উপলক্ষ মাত্র। তাই আপনারা আমাকে নয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে জয় করুন। মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করছেন। ফুল ছিটিয়ে সাধুবাদ জানাচ্ছেন । প্রচারে বেড়ানোর মুহূর্তেই মুখ্যমন্ত্রীর শ্লোগান দলীয় কর্মী , সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরাই তুলছেন। তাই এবারে গাজোলে তৃণমূলের জয় নিশ্চিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.